বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রামগঞ্জে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মোহাম্মদ আলী,রামগঞ্জ (লক্ষ্মীপুর)
জানুয়ারি ২০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সোনাপুর পানিয়ালা চিতৌশী খালের শামার পোলের গোড়া সংলগ্ন স্থান থেকে মোরশেদ আলম নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোরশেদ আলম (৬৫) পৌরসভার ৪নং কলচমা গ্রামের মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি যথারীতি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না যাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে খোঁজ নিয়ে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন।
সোমবার সকাল ১০টার দিকে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে পানিতে তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোরশেদ আলমের লাশ দেখতে পান। নিখোঁজ ব্যক্তির লাশ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন আসতে থাকে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত মোরশেদ আলমের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হন। পরে তিনি বাড়িতে না আসায় আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আমার ভাইয়ের সাথে কারো কোন সমস্যা হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সোমবার পানিয়ালা চিতৌশি খালের পাশে শামার পোলের গোড়ার কাছে (৬৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।