পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের আরও তিন গ্রাম

Md Abu Bakar Siddique
অক্টোবর ১৮, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্ব ইউক্রেনের আরও তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে একটি দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে এবং দুটি উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে। এগুলো রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী কমপক্ষে দুটি বসতিতে লড়াইয়ের কথা উল্লেখ করেছে। তবে এগুলোর মধ্যে কোনটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কি না সে বিষয়টি পরিষ্কার করেনি।যুদ্ধক্ষেত্রে উভয়পক্ষের বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সৈন্যরা দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী তাদের অবস্থান তৈরি করেছে।

এছাড়াও কার্যত ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহরের কাছে পিশচান এবং রাশিয়ার সীমান্তের ঠিক ভিতরে টাইখে গ্রাম দখল করা হয়েছে।রাশিয়া পূর্ব ইউক্রেনের মধ্য দিয়ে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। বেশিরভাগ সংঘাত ডোনেটস্ক অঞ্চলে সংঘটিত হচ্ছে। রুশ বাহিনী খারকিভ অঞ্চলের এলাকা দখলের চেষ্টা করছে এবং দক্ষিণ-পূর্ব দিনিপ্রোপেত্রভস্কের গ্রামগুলোতেও অগ্রসর হয়েছে।ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক প্রতিবেদনে বলেছেন, রুশ বাহিনী অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এমন গ্রামগুলোর মধ্যে একটি পিশচান। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলে সাতটি আক্রমণের মধ্যে ছয়টিই প্রতিহত করা হয়েছে।

বৃহস্পতিবার খারকিভ আঞ্চলিক গভর্নর বলেছেন, রাশিয়ার সীমান্তের কাছে ১৭টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন কয়েকটি গ্রামের মধ্যে একটি টাইখে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে বলেছিলেন যে, মস্কোর সৈন্যরা পুরো ফ্রন্ট লাইনজুড়ে সক্রিয় হয়েছে।

 

সূত্র: রয়টার্সমস্কো টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।