বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Main Admin
জানুয়ারি ২০, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারাটিকে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়  একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি)  এই রিটটি দায়ের করেন তিনি।

রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়া উচিত নয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়— রাষ্ট্রদ্রোহ আইনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন। তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া এই ধারাটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান দণ্ডবিধির ১২৪-এ ধারাটিকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারির আরজি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।