বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রেভ অন দ্য গো ক্যাম্পেইন শুরুইয়ামাহার

Main Admin
জুন ১৫, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহা উপলক্ষে বাইকারদের ঈদযাত্রাকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন শুরু করেছে ইয়ামাহা বাংলাদেশ।এই ক্যাম্পেইনের আওতায় দেশের গুরুত্বপূর্ণ সাতটি হাইওয়ে লোকেশনে বাইকারদের জন্য থাকছে সার্ভিস সাপোর্ট, বিশ্রামের জায়গা এবং নানা সুবিধা। লোকেশনগুলো হলো : চট্টগ্রাম-কুমিল্লা হাইওয়ে, কালিয়াকৈর, সিরাজগঞ্জ, মাওনা, নরসিংদী, ফরিদপুর ও শিবচর (মাদারীপুর)।

এ ক্যাম্পেইনে থাকছে, ইয়ামাহাসহ সকল ব্র্যান্ডের মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সার্ভিস সাপোর্ট, ফ্রি হেলমেট ক্লিনিং সুবিধা, যাত্রাপথে বিশ্রাম ও রিফ্রেশমেন্ট (স্ন্যাকস ও এনার্জি ড্রিঙ্কস) এবং পার্টস ও লুব্রিকেন্টে ১০শতাংশ ছাড়। ইয়ামাহা বাংলাদেশ জানিয়েছে, বাইকারদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্ভিস পয়েন্টগুলোতে দক্ষ টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রাংশ ও পর্যাপ্ত পার্টস-লুব্রিকেন্ট প্রস্তুত রাখা হয়েছে। এই উদ্যোগ শুধু ইয়ামাহা বাইকারদের জন্য নয়, সব ব্র্যান্ডের বাইকাররাই এখান থেকে এই সেবাগুলো নিয়ে উপকৃত হতে পারবেন। বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইয়ামাহা দীর্ঘদিন ধরেই নিরাপদ বাইকিং ও ভ্রমণ সহায়ক উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। ‘রেভ অন দ্য গো’ ক্যাম্পেইন তারই একটি ধারাবাহিক অংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।