পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোহিতকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

Md Abu Bakar Siddique
নভেম্বর ১, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

অসাধারণ এক রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। ভারতের রোহিত শার্মাকে ছাড়িয়ে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান। লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পথে বিশ্ব রেকর্ডটি গড়েন বাবর।

বাদ পড়ার ১০ মাস পর এই সিরিজ দিয়েই ২০ ওভারের সংস্করণে ফেরেন বাবর। কিন্তু প্রথম ম্যাচে দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। সেই হতাশা সামলে শুক্রবার আর ভুল করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।

এই সংস্করণ থেকে রোহিত অবসর নেওয়ায়, রেকর্ডটি আসলে বাবরের যেন হওয়ারই ছিল। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চূড়ায় উঠতে এদিন ৯ রান দরকার ছিল তার।

১১১ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তুলে ফেলে পাকিস্তানের দুই ওপেনার। সপ্তম ওভারে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরানো কর্বিন বশকে গিয়েই দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন বাবর। এরপর খেলেন সিঙ্গেল নিয়ে।

ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে খেলে একটি রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। ২০১৬ সালে এই সংস্করণে অভিষেকের পর থেকে, ১৩০ ম্যাচের ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে বাবরের মোট রান হলো ৪ হাজার ২৩৪। তিনটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় দুইয়ে নেমে যাওয়া রোহিতের রান ৪ হাজার ২৩১; ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে। তার সতীর্থ বিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪ হাজার ১৮৮ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে, ৪৮.৬৯ গড়ে। তিনিও এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।