বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সংস্কারের কথা প্রথম বলেছে বিএনপি

Main Admin
মে ৩, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতের যে কথাগুলো সেগুলো ২০১৪ সালে বেগম জিয়া বলেছেন। ২০১৮ সালে আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিলো। আজকে যারা সংস্কারের কথা বলছেন বিএনপির ৩১ দফার মধ্যে নেই এরকম সংস্কার আপনারা কেউ করতে পারেননি। বিএনপি ক্ষমতায় আসলে রাস্ট্র সংস্কার আটকে থাকবে না।

দীর্ঘ দেড় যুগ পর সদর উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে শনিবার দুপুরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে প্রথম অধিবেশনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় কেন্দ্রীয় কিমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রিনা পারভীন, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।