https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

Main Admin
এপ্রিল ২৯, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার বোতলজাত তেল ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকায় বিক্রি হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে খোলা তেল এখন ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকায় বিক্রি হবে।

তিনি বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে পণ্যের উৎস পর্যায়েই দাম বেড়েছে, যার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে।

বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভোক্তারা আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি বুঝবেন। এ মূল্য সমন্বয়ের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।