বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সারাদেশে অস্থিতিশীল পরিবেশ, রাবিতে বিক্ষোভ; স্বরাষ্ট্রমন্ত্রীর গায়েবানা জানাজা

Main Admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি: 
সারাদেশে চলমান অস্থিতিশীল পরিবেশ । গুম, খুন, ছিনতাই, ধর্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদক্ষেপ না থাকা, সংবাদ সম্মেলনে শিশু সুলভ আচরণ করায় বিক্ষোভ সমাবেশ
গায়েবানা জানাজা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীদেরকে, ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’, ‘আইন‌ শৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রং তামাশা’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, যেই নারীরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই নারীদেরকে ধর্ষকরা কুদৃষ্টি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। আর আমরা চোখ বুঁজে বসে আছি। আমাদের উপদেষ্টামণ্ডলী চেয়ারে বসে আমাদেরকে সুশীলগিরী দেখায়। তাদেরকে বলে দিতে চাই, ‘সুশীলগিরীর দিন শেষ, বিচার‌ চায় বাংলাদেশ’। আজকের পরিবর্তিত বাংলাদেশে সকল প্রকার গুম, খুন, রাহাজানি, নির্যাতন, চাঁদাবাজির ঠাঁই নেই।
আইনবিভাগের শিক্ষার্থী প্রসনজিৎ সরকার বলেন, দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজই আমরা দেখতে পাচ্ছি না। তিনি কাঠের পুতুলের মতো গদিতে বসে আছেন। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু তিনি গতকাল রাতে সংবাদ সম্মেলনে এসে শিশুসুলভ কথাবার্তা বলেছেন। আমরা অবিলম্বে তার পদত্যাগ চাই।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ শিশির বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়েছিলো দেশের আইনশৃঙ্খলা সহ সকল মন্ত্রনালয়ের সংস্কার করা। কিন্তু আমরা তার বিপরীত দিকটা দেখতে পাচ্ছি। ছিনতাই, ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, এই গদি তার বাবার না। তিনি যদি তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছাত্র জনতার উপর ছেড়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।