বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘সিংহ কখনো দল বেঁধে চলে না’, সামাজিক মাধ্যমে পূজার বিশেষ বার্তা

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ১২, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয় নিয়ে কোনো খবর নেই ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিত নতুন নতুন ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি নানা বার্তাও শেয়ার করেন এই অভিনেত্রী।

সোমবার (১২ অক্টোবর) ফেসবুকে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেছেন পূজা চেরী। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে তাঁকে। রাতের আলোয় কোনো একটি ভবনের ছাদ ও বারান্দা থেকে ছবিগুলো তোলা হয়েছে।

ছবিগুলোর সঙ্গে একটি বিশেষ বার্তাও দিয়েছেন পূজা। তিনি লিখেছেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’

পূজার এই সাজ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’ এক ভক্ত দুর্গাপূজার আগাম আবদার জানিয়ে লিখেছেন, ‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’

পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি পূজা। এর পরিবর্তে কয়েক দফায় তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে গুঞ্জন আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।