পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘সিতারে জামিন পার’ দেখতে গিয়ে যে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা

Md Abu Bakar Siddique
আগস্ট ৩, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেক্ষাগৃহে মুক্তির পর কোনো ওটিটি প্ল্যাটফর্মে নয়, বরং সরাসরি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। আগেই অভিনেতা জানিয়েছিলেন, ছবিটি তিনি ইউটিউবে রিলিজ করবেন। সেই অনুযায়ী ১ আগস্ট থেকে মাত্র ১০০ রুপির বিনিময়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সিনেমাটি দেখতে পাচ্ছেন।

তবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, অ্যাপল আইফোন ব্যবহারকারীদের সিনেমাটি দেখতে দিতে হচ্ছে ১৭৯ রুপি। বিষয়টি জানাজানি হতেই আমির খান প্রোডাকশন হাউজ একটি পোস্ট করে সবার কাছে ক্ষমা চেয়েছে।

পোস্টে লেখা হয়— “আমরা ক্ষমাপ্রার্থী। এই মুহূর্তে জানতে পেরেছি, আমাদের ছবি ‘সিতারে জামিন পার’ আইফোন ব্যবহারকারীদের ১৭৯ রুপির বিনিময়ে দেখতে হচ্ছে। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।”

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আইফোন অ্যাপের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত চার্জ যুক্ত হওয়ায় এই দাম বৃদ্ধি হয়ে থাকে। তাই বিষয়টি প্রোডাকশন হাউজের নিয়ন্ত্রণের বাইরে। নেটিজেনদের ধারণা, অ্যাপল ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার বা অন্য ডিভাইস ব্যবহার করে স্বল্পমূল্যে সিনেমাটি দেখতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।