দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট।
গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন কমে এদিন ৫৬৫ কোটি টাকায় নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও মূলধন বাড়লেও এদিন লেনদেনসহ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে ডিএসইএক্স পতন হয় দুই পয়েন্ট। পরে সূচকটির উত্থানে ফের উঠে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ১২ দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৫৪ দশমিক ৮২ পয়েন্টে।
এদিন ডিএসইএস সূচক চার দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০৫ দশমিক ৬৩ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৫১ দশমিক ৮৫ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ১৬৫ কোটি ১৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১৪ হাজার ৭১০ কোটি ১৮ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৬৭টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ৭৭ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ১৫ কোটি ৫০ লাখ টাকা এবং রবি আজিয়াটার ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কে এন্ড কিউর শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত দশমিক ৫৭ শতাংশ।
অপরদিকে, সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের উত্থান হয় ১৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ৪৬৮ দশমিক ৯৪ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৯৮ দশমিক ৮০ পয়েন্টে। সিএসই-৩০ সূচক তিন দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ১২৭ দশমিক ৫৪ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৯ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৫১৭ দশমিক ৪২ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক শূন্য দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯২৫ দশমিক ২০ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ ১১ হাজার ৬৩ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ৯ লাখ ১০ হাজার ৯৩৮ কোটি ১৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৮৪টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৮৭ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলেরর এক কোটি ৭৩ লাখ টাকা, এমএল ডায়িংয়ের ৮৯ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

