বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘সে এখনও সেরা’, মেসিকে নিয়ে কাসেমিরোর উচ্ছ্বসিত প্রশংসা

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

একসময় প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির অসাধারণত্ব দেখেছেন কাসেমিরো। এখন তাঁকে দেখছেন সতীর্থ হিসেবে। সিএফ মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭–১ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চার গোল দেখে নতুন করে মুগ্ধ হয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার।

মায়ামির সতীর্থ মেসিকে নিয়ে প্রশংসাসূচক কথা বলেছেন কাসেমিরো। তাঁর মতে, আর্জেন্টিনার অধিনায়ক এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপে মেসি সেটির প্রমাণ দিয়েছেন বলেও মনে করেন তিনি।

মেসির প্রভাব নিয়ে কাসেমিরো বলেন, ‘মেসি দলে থাকা মানে এটাই। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন মানুষ ও খেলোয়াড়, যে ইতিহাস তৈরি করে। আজ আমরা যা দেখলাম, আমাদের অবশ্যই উপভোগ করতে হবে এবং তাকে সমর্থন করে যেতে হবে।’

মেসিকে বিশ্বের সেরা বলতে দ্বিধা করেননি কাসেমিরো। মায়ামির হয়ে প্রথমবার গোল করার পর তিনি বলেন, ‘তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছে সে এবং তার সঙ্গে আমাদের সেটা উপভোগ করতে হবে, কারণ তার সঙ্গে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।’

ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে চলতি গ্রীষ্মে ইন্টার মায়ামিতে যোগ দেন কাসেমিরো। এমএলএসের দলটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন তিনি, যার ছয়টিতে ছিলেন মেসির সতীর্থ।

তবে ক্লাব ফুটবলে বছরের পর বছর মেসির প্রতিপক্ষ ছিলেন কাসেমিরো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় দুজনের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ক্লাব ও জাতীয় দলের হয়ে তাঁরা একে অপরের মুখোমুখি হয়েছেন ২০ বার। এর মধ্যে দুজনই জিতেছেন আটটি করে ম্যাচ, আর চারটি ম্যাচ ড্র হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।