পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সেনা কর্মকর্তাদের পক্ষে লড়বেন না আইনজীবী সারোয়ার, জানালেন কারণ

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৪, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি পনের সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করবেন না আইনজীবী এম সারোয়ার হোসেন।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন এ আইনজীবী।সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, মামলায় যে ১৫ সেনা কর্মকর্তার হয়ে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন, তাদের একজনের বিরুদ্ধে অতীতে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি বলেন, ‘অতীতে তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের যে অভিযোগ আমি করেছিলাম, এই ১৫ জনের মধ্যে তাদের একজন রয়েছেন। এ কারণেই এই মামলার আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

অবশ্য গতকাল (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ও আইনজীবী এম সারোয়ার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।