পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁওয়ে দুর্গোৎসব পরিদর্শনে জেলা প্রশাসন: পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন

Md Abu Bakar Siddique
অক্টোবর ১, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শারদীয় দূর্গোৎসবের মহা অষ্টমীতে পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন জেলা ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ৭টায় সোনারগাঁয়ের বারদী শ্রী শ্রী লোকনাথ ভ্রম্যচারী পূজা মন্ডপ এবং পঞ্চমীঘাট পোদ্দার বাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া,পুলিশ সুপার জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
এসময় মন্ডপ গুলো ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে পূজারীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান,বারদী ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান প্রমূখ।
এসময় জেলা প্রশাসক বলেন,এবারে সারা নারায়ণগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পূর্ণ নিরাপত্তার ছায়ায় হিন্দু ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে।সার্বিক সহযোগীতার পাশাপাশি তাদের নিরাপত্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।