পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্বর্ণের স্মারক মুদ্রার দাম বেড়ে ১ লাখ ৭০ হাজার টাকা

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এর প্রভাব পড়েছে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দামে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৭০ হাজার টাকা করা হয়েছে। এর আগে এর দাম ছিল এক লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গতকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এখন থেকে হবে এক লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া বাজারে থাকা ১১ প্রকারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়ানো হয়েছে। ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম ওজনের এসব ফাইন সিলভার মুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার ৫০০ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।