পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হংকং সিক্সেসে পাকিস্তানের উজ্জ্বল শুরু, কুয়েতকে ৪ উইকেটে হারাল আব্বাস আফ্রিদির দল

Md Abu Bakar Siddique
নভেম্বর ৭, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

হংকং সিক্সেসের নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে জয়ের দিয়ে শুরু করলো। দলের শক্তিশালী পারফরম্যান্সে খুশি ক্রিকেট ভক্তরা।

পুল ‘সি’ এর ম্যাচে আগে ব্যাট করা কুয়েত নির্ধারিত ৬ ওভারে ১২৩ রান তুলেছিল। জবাবে নামা পাকিস্তান শুরুতে কিছুটা মন্থর খেললেও, আব্বাস আফ্রিদির দারুণ ইনিংস ম্যাচের পাল ঘুরিয়ে দেয়।

পঞ্চম ওভারে তিনি এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকান প্যাটেলের বিপরীতে। শেষ পর্যন্ত ১২ বলেই ৫৫ রান করেন, যেখানে ছিল ১টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে শাহীদ আজিজও তিনটি ছক্কা ও একটি চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচসেরা নির্বাচিত হন আব্বাস আফ্রিদি, যিনি এক উইকেট ও অপরাজিত ৫৫ রানের ধামাকাদার ইনিংস খেলেন।

আজ পাকিস্তান দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এর সাথে। ভক্তরা অধীর আগ্রহে এই মহড়া দেখতে অপেক্ষা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।