পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

Sun this Ja ham
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এবার জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। এতে করে ফলে জামায়াত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।