পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হ্যাজেলউডের আইপিএলে মাঠে নামা অনিশ্চিত

Sun this Ja ham
মার্চ ১২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। তবে টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চোট থেকে সেরে না ওঠায় অস্টেলিয়ার পেসার  জশ হ্যাজেলউডের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এক টুইটে জানানো হয়েছে, জশ হ্যাজেলউড এখনও ফিজিওর তত্ত্বাবধানে আছেন। তার অংশগ্রহণ নির্ভর করছে তিনি ছাড়পত্র পান কিনা তার ওপর। এদিকে প্যাট কামিন্সও আইপিএলে খেলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অ্যাশেজের আগে কামিন্সের পিঠে চোট লেগেছিল এবং তিনি তার পিঠের যত্ন নিচ্ছেন এবং কাজের চাপ ব্যবস্থাপনার উপর মনোযোগ দিচ্ছেন। তিনি কেবল একটি অ্যাশেজ ম্যাচে খেলেছেন।

প্যাট কামিন্সের ক্ষেত্রেও একই অবস্থা। জশ এবং প্যাট দুজনেই আপাতত ফিজিও তত্ত্বাবধানে রয়েছেন, তবে একেবারেই হতাশাজনক নয়। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে দেখা হবে রয়্যাল বেঙ্গালুরু। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য হ্যাজেলউড তাদের তারকা বোলার এবং শিরোপা জয়ের ভূমিকা রেখেছিলেন।৩৫ বছর বয়সী এই খেলোয়াড় ১২ ইনিংসে ২২ উইকেট নিয়েছিলেন, যার স্ট্রাইক-রেট ১২.০০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।