বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম: শিক্ষা উপদেষ্টা

Main Admin
জুন ৪, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২০২৭ সালে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন কারিকুলামের বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।

এছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি মাত্র দু’মাস হলো। এর মধ্যে সরকারের অনেক দায়িত্ব পালন করতে হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের পর অনেক বিশ্ববিদ্যালয় ভিসি শূন্য হয়ে পড়ে। কিছুটা হলেও সেগুলো পূরণ করা হয়েছে। আগামীতে ভিসি নিয়োগের জন্য একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, গত ৭ মার্চ আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে কয়েকটি ন্যায় সংগত ও মৌলিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যতটুকু সময় পাব সঠিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।

অধ্যাপক রফিকুল আবরার বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষায় কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

তিনি বলেন, এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের আওতায় ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে এক হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, এ বছর যত বই ছাপা হয়েছে, শুনেছি এর মধ্যে ২০ পার্সেন্ট নাকি খারাপ বই ছিল। যদি এমনটা সত্যিই হয়ে থাকে, তবে এটাও ঠিক যে, এবার ৮০ পার্সেন্ট বই কিন্তু সঠিকভাবেই ছাপা হয়েছিল। কিন্তু আগের বছরগুলোতে কত পার্সেন্ট যে খারাপ বা ভাল বই ছিল, তা কিন্তু কেউ বলেনি।

তিনি আরও বলেন, আগামী বছর যাতে আরও উন্নতমানের কাগজে বই ছাপানো যায়, সেজন্য এবার কাগজের কালার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যাতে নিম্নমানের কাগজে বই ছাপাতে না পারে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এবার অনেক আগে থেকেই বই ছাপানোর কাজ শুরু করতে টেন্ডার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/একেএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।