পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২৫ বছর পর আবারো ইউএস ওপেনে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। শুক্রবার এক বিবৃতিতে ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানিয়েছে, তিনি টুর্নামেন্টের একজন কর্পোরেট ক্লায়েন্টের অতিথি হিসেবে ম্যাচটি সেই ক্লায়েন্টের স্যুইট থেকে উপভোগ করবেন।

তবে ট্রাম্প কোন ক্লায়েন্টের আমন্ত্রণে যাচ্ছেন, তা প্রকাশ করেনি ইউএসটিএ। ২০১৫ সালের পর এটাই হবে ট্রাম্পের প্রথম ইউএস ওপেন উপস্থিতি।

নিউইয়র্কে বসবাসের সময় তিনি নিয়মিত এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে যেতেন। তবে রাজনৈতিক জীবন শুরু করার পর থেকে আর সেখানে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি মূলত ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে থাকেন।

ট্রাম্প এর আগে বেশ কয়েকটি বড় ক্রীড়া আসরে উপস্থিত থেকে আলোচনায় এসেছেন। এর মধ্যে রয়েছে— নিউ অরলিন্সের সুপার বোল, ফ্লোরিডার ডেটোনা ৫০০, মায়ামি ও নিউ জার্সির ইউএফসি লড়াই, ফিলাডেলফিয়ার এনসিএএ রেসলিং চ্যাম্পিয়নশিপ, ইস্ট রাদারফোর্ডে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইউএস ওপেন ফাইনালে উপস্থিত থাকা একটি বিরল ঘটনা। সর্বশেষ ২০০০ সালে বিল ক্লিনটন ফাইনালে অংশ নিয়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা অবশ্য ২০২৩ সালে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।