বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি জাকারিয়া ও সম্পাদক মোর্শেদুল হাসান

Main Admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

৩৫তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ও ডিবি তেজগাঁও জোনের এডিসি মো. মোর্শেদুল হাসান।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত সভায় ব্যাচের সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।সভায় সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সবসময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা সততা ও গভীর দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। এ ছাড়া ভবিষ্যতে ব্যাচের ঐক্য বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এডিসি (মতিঝিল জোন) মো. ফয়েজ ইকবাল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) মুশফিক খান, সাংগঠনিক সম্পাদক এডিসি (উত্তরা জোন) মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক এডিসি (মিডিয়া-ডিএমপি) নাসরিন সুলতানা, অর্থ সম্পাদক এডিসি (ভিক্টিম সাপোর্ট সেন্টার-ডিএমপি) ফারহানা সুধা, কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) নাসরিন আক্তার।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই নবগঠিত কমিটি পুলিশ সার্ভিসের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।