বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেহজাবীন চৌধুরীকে বিয়ে করে অনুভূতি প্রকাশ করলেন আদনান আল রাজীব

Main Admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম ও বিয়ে নিয়ে সবার মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। গত সোমবার তারা এক জমকালো অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

বিয়ের পর, মেহজাবীন তার অনুভূতি শেয়ার করার পর এবার রাজীবও তার ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। স্ত্রী মেহজাবীনের একটি ছবি এবং তাদের প্রথম সেলফি পোস্ট করে রাজীব লিখেছেন, “আমি একজন সাধারণ মানুষ। শিল্প সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি। দেখতে এবং প্রতিভায় আমি সরল। তবুও, কোনো না কোনোভাবে, ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন। আমি মনে করি তিনি আমার প্রতি অনুগ্রহ করেন এবং এখন, তিনি আমাকে তোমাকে দিয়েছেন যা সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু। চিরকাল এখানেই থাকো, মেহজাবিন চৌধুরী।”

রাজীবের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক মন্তব্য ও শুভেচ্ছা পেয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহনাজ খুশী, চয়নিকা চৌধুরী, শ্যামল মাওলা, জিনাত সানু স্বাগতাসহ আরও অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।