বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আপত্তিকর দৃশ্য নিয়ে বিতর্কে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

‘পুষ্পা টু’র প্রিমিয়ারে নারী ভক্তের মৃত্যুর ঘটনার তদন্ত এখনও চলছে। সেই আবহ না কাটতেই আরও এক বিপদের মুখে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা টু’ ছবির একটি দৃশ্য নিয়েই এবার নায়কের বিরুদ্ধে মামলা করলেন কংগ্রেস নেতা তথা তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য টি মাল্লানা। শুধু আল্লুই নয়, ছবির পরিচালক সুকুমারের বিরুদ্ধেও মামলা করেছেন তিনি।

‘পুষ্পা টু’ ছবিতে আল্লু অভিনীত চরিত্র ‘পুষ্পা’র সুইমিং পুলে প্রস্রাব করার একটি দৃশ্য রয়েছে। আর সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা এক অভিনেতাকেও ওই দৃশ্যে সুইমিং পুলে দেখা গেছে। আর সেই দৃশ্যই আল্লুর জন্য এবার বিপদ ডেকে আনল।

আল্লুর বিরুদ্ধে অভিযোগ আনা সেই কংগ্রেস নেতা ছবির ওই দৃশ্যটিকে ‘অবমাননাকর’ বলে দাবি করেন। তার দাবি, যেভাবে ওই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে পর্দায়, তাতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আল্লু এবং ছবির পরিচালক, দুজনের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

এদিকে ‘পুষ্পা টু’ ছবিটি ঘিরে শুরু থেকেই বিতর্ক। হায়দরাবাদের থিয়েটারে ছবির প্রদর্শনীতে হাজির হন আল্লু। সেখানে অভিনেতাকে দেখতে ৩৫ বছর বয়সি এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক শিশু। সেই ঘটনায় গ্রেপ্তারও হন আল্লু। জামিনে মুক্তিও পান পরে।

এদিকে গেল রোববার হায়দরাবাদের জুবিলি হিলে আল্লুর নিজ বাসায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সেখানে তার বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি অভিনেতার বিরুদ্ধে স্লোগান তোলেন সকলে। এমন আবহে সিনেমার দৃশ্য নিয়ে নতুন করে বিতর্কে পড়লেন এই দক্ষিণী সুপারস্টার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।