বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইতিহাদে জয় দিয়ে ডি ব্রুইনেকে বিদায় জানাল ম্যানসিটি

Main Admin
মে ২১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনে আগেই জানিয়ে দিয়েছিলেন চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। যার ফলে মঙ্গলবার (২০ মে) ছিল ডি ব্রুইনের সিটির মাঠে শেষ ম্যাচ। ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ম্যাচে শুরুর একাদশ থেকেই ছিলেন ডি ব্রুইনে। তবে ৬৯তম মিনিটে তাকে উঠিয়ে নেন পেপ। মাঠ ছাড়ার আগে ডি ব্রুইনেকে সংবর্ধনা দেয় পুরো দল। তার আগে ম্যাচের ১৪তম মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন ওমর মারমাউস। ৩০ গজ দূর থেকে গোল করেন মিশরীয় এই তারকা। মৌসুমের সেরা গোলের তালিকায় নিশ্চিত যা জায়গা করে নেবে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্ডো সিলভা। আর দ্বিতীয় হাফে ডি ব্রুইনের বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেজ ৮৯তম মিনিটে সিটির শেষ গোলটি করেন।

তবে বাড়ানো সময়ের শেষ মিনিটে এক গোল শোধ দেয় বোর্নমাউথ। মাঝে দুই দলই ১০ জনে পরিণত হয়। ৬৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটির মিডফিল্ডার কোভাসিচ। আর ৭৩তম মিনিটে কুক লাল কার্ড দেখলে বোর্নমাউথও দশ জনে পরিণত হয়।

এদিকে বোর্নমাউথকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রায় নিশ্চিত করল সিটিজেনরা। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আসছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে সিটির দরকার ১ পয়েন্ট। আগামী সপ্তাহে ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যান সিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।