বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

একাত্তরের ব্যথা এখনও অনুভব করেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Main Admin
জুন ১, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন। এ সময় উভয় দেশের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।  বাংলাদেশের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের ক্রিকেট দল আমাদের দূত হিসেবে পাকিস্তান সফর করছে। তারাও এই সিরিজে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে।১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কথা স্মরণ করে পাকিস্তানের এই প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ভাগ হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী প্রজন্মের সদস্য তিনি। আসিফ আলী জারদারি বলেন, আজকের প্রজন্ম সেই ব্যথা অনুভব করতে পারবে না। আমাদের সেই ক্ষত নিরাময় করা দরকার।

তিনি বাঙালি জাতির প্রশংসা করে বলেন, বাঙালিরা এক সময় এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাতারে ছিলেন। আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং যৌথ পদক্ষেপ নিতে হবে; যা তাদের সমৃদ্ধি নিশ্চিত করে।আসিফ আলী জারদারি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে একটি সফল রাষ্ট্র হিসাবে স্বীকৃত বাংলাদেশ। আল্লাহ পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদ দিয়েছেন বাংলাদেশকেও। দুই  দেশের মাঝে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। উভয় দেশের তরুণ প্রজন্মের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এবং খেলাধুলা সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রের ক্ষেত্রে সেতুবন্ধন হিসাবে কাজ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।