জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. আল মামুনকে এনসিপি রংপুর জেলার আহ্বায়ক করা হয়েছে। এছাড়া এরশাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র সমাজের সভাপতি আল মামুন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


