বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রুপটির মালিকানাধীন মোট ৬টি কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকেরা।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

এরই প্রতিক্রিয়ায় আজ দুপুরে কালারপুল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা গণমাধ্যমকে আকস্মিক নোটিশে কারখানা বন্ধ ঘোষণা করায় পরিবার–পরিজন নিয়ে বিপাকে পড়ার কথা বলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কোম্পানি সচিব জানান, তিনি কারখানা বন্ধ হবার ব্যপারে কিছুই জানেন না।

তবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক নাজিম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কারখানায় সবকিছু স্বাভাবিক চললেও আকস্মিক ছুটির নোটিশ দেওয়া হলো। কোন কারণে সাধারণ ছুটি দিয়ে দিল, জানি না। আমরা এ পরিস্থিতিতে আকাশ থেকে পড়লাম।’

বন্ধ ঘোষণা করা অন্য পাঁচটি কারখানা হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড–নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর মধ্যে একটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, তিনটি ইছানগর ও একটি বাঁশখালীতে অবস্থিত।

জানা গেছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় কাঁচামাল আমদানি করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। কাঁচামাল আমদানি করা না গেলে কারখানা চালু করার সুযোগ নেই। এ জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ করা হয়েছে। এ কারখানাগুলোতে অন্তত ১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন বলে জানা গেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।