পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পূজামন্ডপ পরিদর্শন
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ আজ ১৭ অক্টোবর ২০২৬ পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৭ অক্টোবর ২০২৬


