কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আদর্শ সদর,প্রতিনিধি কুমিল্লা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে ২০২৬ সালে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।


