বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিন্টু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের মুখে ৩ কারা কর্মকর্তা

মুরাদুল ইসলাম সনেট
অক্টোবর ২৭, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

পিন্টু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের মুখে ৩ কারা কর্মকর্তা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:

বিএনপির নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজশাহীতে পিবিআই কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তিন কর্মকর্তা হলেন মামলার আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন ডিআইজি প্রিজন বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং মামলার সাক্ষী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৫ সালের ৩ মে মারা যান বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

পিন্টুর মৃত্যুর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলাটি করেন তাঁর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, ইরফান সেলিম, তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এবং জেলার শাহাদাত হোসেন খান।

মামলাটির তদন্তের অংশ হিসেবে কারা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে পিবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।