বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেক কেটে ডিভোর্স উদযাপন তরুণীর, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

দাম্পত্য জীবন সবার জন্য সুখের হয় না। কারো কাছে প্রিয় মানুষটিই এক সময় হয়ে উঠে বিষাক্ত। যেতে হয় বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তৈরি হয় দূরত্ব। সেই দূরত্ব থেকে একটা সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন কেউ কেউ। বেছে নেন ডিভোর্স।

তবে সেই ডিভোর্স উদযাপন করতে দেখা যায় না খুব একটা। এবার ডিভোর্স উদযাপন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পাকিস্তানের এক তরুণী। যেই ভিডিও আবার সামাজিক যোগযোগমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। যা ব্যাপক সারা ফেলেছে সামাজিক মধ্যমে। হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা।

ভিডিওতে দেখা যায় তরুণী তার বন্ধুদের উপস্থিতিতে ‘হ্যাপি ডিভোর্স’ লেবেলযুক্ত একটি কেক কাটছেন। শুধু কেক-ই নয় নিজের বিয়ের ওড়না ও ছবি ছিঁড়ে ফেলতে দেখা গেছে তাকে। এ সময় বেশ খুশি ছিলেন তিনি। যা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে মজা করাকে অন্যায় হিসেবে দেখছেন কেউ কেউ।

তাদের যুক্তি বিবাহের সমাপ্তি যদি বেদনাদায়ক হয় তবুও এটি ফ্যাশন বিবৃতি হিসাবে বিবেচনা করা উচিত নয়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যদিও এটি একটি ভুল সম্পর্ক ছিল, বিবাহবিচ্ছেদ উদযাপন করা বিয়ের পবিত্রতাকে অসম্মান করে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘একটি বিবাহবিচ্ছেদ নারী ও পুরুষ উভয়ের জন্যই একটি বেদনাদায়ক অভিজ্ঞতা এবং নিন্দা করা উচিত, উদযাপন নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।