বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
মে ২৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি নাগরিকদের ওপর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (২৩ মে) ইসরাইলে সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরাইলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী।
নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ ইসরাইলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬ শতাংশ বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া আর ৯ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।
হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি- এমন প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি। আর ৯ শতাংশ বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন।
চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাওয়া হলে, ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন তিনি তা করতে পারেননি, ৩৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন। আর ৪ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন।
বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছিলেন, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলের প্রতিনিধিদলের সবশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না, ইসরাইলের প্রধানমন্ত্রীর এই কথা কি তারা বিশ্বাস করেন? জানতে চাইলে ৫৮ শতাংশ বলেছেন, তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না, ৩০ শতাংশ বলেছেন যে তারা প্রধানমন্ত্রী কথার বিশ্বাস করেন। আর ১২ শতাংশ বলেছেন যে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।