পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গ্রিসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বাংলাদেশির

Md Abu Bakar Siddique
আগস্ট ২২, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

গ্রিসের রাজধানী এথেন্সে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। প্রবাসী জীবনের হাজারো স্বপ্ন বুকে নিয়ে ঘর থেকে বের হওয়া দুই প্রবাসী বাংলাদেশি আর ফিরলেন না ঘরে। মোটরসাইকেল দুর্ঘটনায় তারা দুজনেই চিরবিদায় নিয়েছেন। নিহতরা হলেন সুদীপ ঘোষ (৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)। গত বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু রালি সড়কে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। স্থানীয়রা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসাথে কর্মস্থলের উদ্দেশে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত ইক্যাব এর অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে হার মানেন।নিহত সুদীপ ঘোষ (৪২) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন।

অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। তিনি বহু বছর ধরে গ্রিসে প্রবাসী ছিলেন। এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।