বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খালেদা সুস্থতায় অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবকদের দোয়া

Main Admin
ডিসেম্বর ২, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার সিডনিতে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আয়োজনে এ মাহফিলটি অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর (রবিবার) লাকেম্বা লাইব্রেরি হলে। আয়োজনে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন এবং পরিচালনা করেন সদস্য সচিব জাহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম। বক্তারা বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশের সংকটময় সময়ে তার মতো অভিভাবকের সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। সবাইকে যার যার অবস্থান থেকে তার আরোগ্য কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।