বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চকলেটে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞানের চেষ্টা করেন পরিচালক : সুমি

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

চকলেটের নাম করে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করেন পরিচালক, সম্প্রতি এমনই এক অভিযোগ সামনে এনেছেন মডেল-অভিনেত্রী শাহনাজ সুমি। যদিও সেই পরিচালকের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

অভিনেত্রী জানান, ঘটনাটি মাস তিনেক আগে ঘটেছিল তার সঙ্গে। তবে সে সময় মিডিয়াতে বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সুমি। অভিনেত্রী বলেন, ‘তিন মাস আগে নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলার একপর্যায়ে একটি চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। আমি না করতে পারিনি। চকলেটটি খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। তখন আমি বুঝতে পারি, কোনো ঝামেলা রয়েছে। সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে পড়ি।’

সুমি বলেন, ‘অফিস থেকে বের হওয়ার পরেও ওই পরিচালক আমার পিছু নিয়েছিলেন। আমার মাথা এতটাই ভার হয়েছিল যে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল, এখনো যাওনি? আসো ভেতরে এসে বসো। তখন আমি বললাম, না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে। আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বললো, আমিও যাবো সেখানে।’

সুমি জানান, ওই পরিচালক হয়ত আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। তিনি বলেন, তখন মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাবো বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।

সুমি আরও বলেন, অফিস থেকে বেরিয়ে দ্রুত আমার এক বান্ধবীর বাসায় যাই। সেখানে যাওয়ার পর আমার কথা জড়িয়ে যাচ্ছিল। বন্ধু আমাকে বললো, তুই তো ঠিক নাই। পানি খেলাম। এরপর ও খাবারের অর্ডার দেয়। খাবার সামনে রেখেই ঘুমিয়ে পড়ি। ৪-৫ পাঁচ ঘণ্টা পর আমার ঘুম ভাঙে। এরপর সার্চ দিয়ে দেখলাম আমাকে যেটা খাওয়ানো হয়েছে, সেটা এক ধরনের নেশাদ্রব্য।

এর আগেও এমন ঘটনার শিকার হয়েছেন সুমি। অভিনেত্রী জানান, শোবিজাঙ্গনে পথচলার শুরুর দিকে একটি টিভিসির কাজে গিয়ে চা পান করে অস্বাভাবিক কিছু অনুভব করেন তিনি। এরপর সে কাজটিও না করে চলে এসেছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।