বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছোটপর্দা মাতাতে আসছেন মালাইকা

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ মুহূর্তে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন ধরেই ধাপটের সঙ্গে তিনি কাজ করছেন ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও। এবার তাকে অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো পরিচালক মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে শিগগিরই পর্দা মাতাতে আসছেন তিনি। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা।

সম্প্রতি একটি গণমাধ্যম সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথমবারের মতো নাটকে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এ নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

বড় বোন মেহজাবীনের সঙ্গে তার কী কী ৫টি মিল রয়েছে— এমন প্রশ্নের জবাবে মুচকি হেসে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারবেন।

ছোট বোনের এই লাজুক উত্তর বেশ উপভোগ করেছেন মেহজাবীন। ভিডিও ক্লিপটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন— হা…হা…হা, এটা কিউট। কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরও অনেক গুণ বেশি এগিয়ে যাক জীবনে।

মেহজাবীনের সেই পোস্টে মন্তব্যের ঝড় তোলেন ভক্তরাও। অনেকেই লিখেছেন— দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল রয়েছে। আরেকজন লিখেছেন— মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।

এদিকে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

নির্মাতা আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।