পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জকসুর ভোটগ্রহণ ২৭ নভেম্বর, নির্বাচন কমিশন ঘোষণা

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণের লক্ষ্যে গঠিত হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।

 

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫”-এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পাঁচ সদস্যের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা হাসান।

অন্যদিকে কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. জুলফিকার মাহমুদ এবং ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান ইসলাম।

এর আগে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে গত ২৭ অক্টোবর বিকেলে জকসুর সংবিধি চূড়ান্ত হয়।

সংবিধি অনুযায়ী, জকসুর মূল উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও প্রচার, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং মুক্তচিন্তার প্রসার।

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। ভোটার তালিকা প্রকাশ, সংশোধন, মনোনয়নপত্র জমা ও যাচাই—সব ধাপ নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে। সর্বশেষ আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় জকসুর খসড়া সংবিধি গৃহীত হয়। সংবিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থী জকসু নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত, বিশেষ ডিগ্রিধারী বা অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত শিক্ষার্থীরা জকসুর আওতাভুক্ত হবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।