পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮৩তম আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেনের এই ছবি উৎসবের প্রতিযোগিতামূলক ‘হরাইজনস’ বিভাগে অংশ নেবে।

বৃহস্পতিবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করে। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করা হয়। এ বিভাগে আরও ১৮টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এসব ছবির মধ্য থেকে জুরি বোর্ড সেরা চলচ্চিত্র নির্বাচন করবে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো চলচ্চিত্র নির্মাতার জন্যই বিশাল অর্জন। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্যও একটি বড় মাইলফলক।

বাঁধন জানান, তিনি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এরপরও এই ‘ঐতিহাসিক’ যাত্রার অংশ হতে পেরে নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন।

নির্মাতা রুবাইয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবে পাঠানোর কিছুদিন পরই তিনি জানতে পারেন, আয়োজকেরা ছবিটি পছন্দ করেছেন। তখন থেকেই নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হন যে ছবিটি ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগটি মূলত নবীন ও নতুন ধারার নির্মাতাদের জন্য। চলচ্চিত্রে নতুন ভাবনা, ভাষা ও গল্প উপস্থাপন করা নির্মাতাদের কাজই এ বিভাগে স্থান পায়। সে বিবেচনায় রুবাইয়াত হোসেনের এই সাফল্য বিশেষ গুরুত্ব বহন করছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়া ছবিতে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।