পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের মামলা

Md Abu Bakar Siddique
নভেম্বর ৬, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক জুলাই যোদ্ধা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্যাতনের শিকার ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে নালিশি (সিআর) মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি নেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য জানিয়েছেন। মামলায় জুলাই ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনাকে আসামি করা হয়েছে।

 

মামলার আরজিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই  নারায়ণগঞ্জের কাচপুর সেতু এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর৷ চলতি বছরের ২৭ মে দুপুরে তিনি জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়ে আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অনুদান চেয়ে কিছু দালিলিক প্রমাণ দাখিল করেন। পরে একটি আলোহীন কক্ষে নিয়ে আসামিরা তাকে জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে বাদী অজ্ঞান হয়ে যান। দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরলে ফের মারধর শুরু করে এবং জোর পুর্বক তাকে ‘ভুয়া জুলাই যোদ্ধা স্বীকারোক্তি নেওয়ার জন্য চাপ দেয় এবং তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়।

ফেইসবুকে পোস্টে বিএনপি নেতার সঙ্গে বাদীর ছবি কেন তা জানতে চায়। জোরপূর্বক ডান হাতে একটি ইনজেকশন পুশ করে আসামিরা তাকে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেয়। পরে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসা নেন।প্রসঙ্গত, আদালতে এ নিয়ে একই অভিযোগে জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা হলো।গত ১৪ অক্টোবর  জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনকে আসামি করে আরও একটি মামলা করেছিলেন একজন ভুক্তভোগী, যার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।