বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার  দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে  ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল।  অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে অবৈধ ইটভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়।
ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বেশ কিছু দিন বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে। এছাড়া তাদের কোন ছাড়পত্র ছিলো না।  মালিককে যেহেতু পাওয়া যায়নি  তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।