বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন

Main Admin
মে ২৬, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং রবিবার বলেছেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয়কে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে এবং যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে প্রস্তুত।

জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে লি বলেন, উভয় দেশকে আর্থিক খাত, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে, বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে, চীন বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায় এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করছে।

চলতি মাসের শুরুতে বেইজিং ও ওয়াশিংটন ৯০ দিনের শুল্ক বিরতিতে সম্মত হয়েছে। এদিকে, চীন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায়, ইন্দোনেশিয়া তার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে।

প্রাবোও এবং লি-এর বৈঠকের পর, অর্থনৈতিক উন্নয়ন নীতি, শিল্প ও সরবরাহ চেইন এবং আর্থিক সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। লি তিনদিনের সফরে ইন্দোনেশিয়া অবস্থান করছেন এবং এরপর মালয়েশিয়া সফর করবেন, যেখানে তিনি আসিয়ান-জিসিসি-চীন সম্মেলনে অংশ নেবেন। সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।