বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

টালিউড থেকে আমন্ত্রণ পেলেন যারা

Main Admin
জুলাই ১৪, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট বসেছে- কথাটি যেন আক্ষরিক অর্থে সত্যি। বিশ্বের সেরা সেরা তারকার ঝলমলে উপস্থিতে বিয়ের আসর আলোকিত হয়ে ‍ওঠে। একদিকে যেমন কিম কার্দাশিয়ান, জন সিনার মতো আন্তর্জাতিক তারকা, অন্যদিকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, রজনীকান্ত, রণবীর কাপুরদের মতো তারকা-মহাতারকার সম্মিলন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

গত ১২ জুলাই সম্পন্ন হয়েছে এ বিয়ের মূল পর্বের অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয়েছে বধূর গৃহপ্রবেশ ও আশীর্বাদ পর্ব। আজ (১৪ জুলাই) রিসেপশনের আয়োজন। আজকের এ অনুষ্ঠানে অংশ নিতে টালিউড বেশ কয়েকজন তারকা যাচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও রিয়া সেন। আম্বানি পরিবারের আলোচিত এ বিয়ের অনুষ্ঠানে বিয়ের একের পর এক অনুষ্ঠান চলেছে। এরই মধ্যে অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভ আশীর্বাদের দিন গিয়ে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলিউড থেকে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, অজয় দেবগন, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অনন্যা পাণ্ডসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।