বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকার মঞ্চ মাতাবে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো ঢাকার মঞ্চ মাতাতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিকস কমিউনিকেশন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’-এর মতো গান দিয়ে ভারতসহ বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ডদলটি।

এর আগে গত ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টে ব্যান্ডটির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। এরপর থেকেই উন্মাদনায় রয়েছে দেশের ‘কাভিশ’-এর ভক্তরা। অবশেষে তা সত্যি হতে চলেছে।

এ বছরের ডিসেম্বরের শেষদিকে কিংবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় পারফর্ম করার কথা রয়েছে এই ব্যান্ডটির।

১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাভিশ’। আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে তারা। সঙ্গে রয়েছেন কাইফি খলিল, আবদুল হান্নানসহ আরও অনেকে।

এর মধ্যে আগামী ৮ ডিসেম্বর দুবাইয়ে কোক স্টুডিও লাইভ কনসার্টে গাইবে ‘কাভিশ’। সঙ্গে কাইফি খলিল, আবদুল হান্নানসহ আরও অনেকে থাকবেন বলে খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।