বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখা যাবে ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘প্রিয় মালতী টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’ ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।’

পোস্টে তিনি উল্লেখ করেছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখা যাবে ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ছবি ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনায় রয়েছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।