পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাবি শিক্ষিকা মোনামির ছবি বিকৃতির মামলা তদন্তের নির্দেশ

Md Abu Bakar Siddique
নভেম্বর ৪, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলা তদন্ত করে আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।

এর আগে, গত সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা মোনামি। মামলায় মোনামি অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।

মামলায় আসামিরা হলেন— সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হোসাইন ও জনৈক আশফাক হোসাইন ইভান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ভুক্তভোগী মোনামির ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হয় এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হয়। গত ২ নভেম্বর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ভুক্তভোগী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা লক্ষ্য করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।