বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

তাহসানের চিরচেনা ঢঙেই গান শুনতে চান তার শ্রোতারা!

বিনোদন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সদ্যই ঢাকাই মেগাস্টার শাকিব খানের প্রসাধনী পণ্যের কোম্পানি রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। এর মাধ্যমে বিভিন্ন পণ্যের প্রচারের পাশাপাশি এ কোম্পানির তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তাহসান; যা অত্যন্ত সুখবর গায়কের ভক্তদের জন্য।

সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার নতুন কিছু গানের খবর দিলেন তাহসান। গায়ক জানান, যে নতুন গানটি আসছে, সেটির পৃষ্ঠপোষকতা করছে রিমার্ক-হারল্যান। ‘অপরিচিত ছায়াছবি’ শিরোনামের সেই গানটির কথা, সুর করেছেন তাহসান।

গায়কের কথায়, ‘রিমার্কের সঙ্গে আমার যে চুক্তি হয়েছে, সেটা অনুযায়ী নিয়মিত গান করব। আর তারা আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে সহযোগিতা করবে। আপাতত ১২টি গানের চুক্তি হয়েছে। এক মাস পর পর গানগুলো প্রকাশ্যে আসবে।’

এদিকে সম্প্রতিই মুক্তি পেয়েছে তাহসানের গান ‘ভুলে যাব’। গানটি প্রকাশিত হওয়ার পর থেকে তাহসান ভক্তদের অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তাহসান জানালেন, তার শ্রোতারা নাকি প্রিয় গায়কের চিরচেনা ঢঙেই গান শুনতে চান। তাহসানের কথায়, ‘যখনই নতুন গান করি, এ রকমটা দেখা যায়। যারা আমার নিজস্ব ঢঙের গান শুনতে পছন্দ করে, তারা বলে সে রকম গানই করতে। আবার নতুন কিছু না করলে বলে, ‘ভাই একই রকম হয়ে যাচ্ছে!’ সবাইকে চিন্তা করেই কাজ করতে হয়। যারা মনে করে নতুন কিছু করা দরকার, তাদের জন্য এই গান। আর যারা আমার ঘরানার গান পছন্দ করে, তাদের জন্য মাসখানেক পর একটি গান আসবে।’

জানা গেছে, তাহসানের নতুন গান ‘অপরিচিত ছায়াছবি’র শ্যুটিং সম্পন্ন। এখন চলছে সম্পাদনার কাজ। গানটি জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।