পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো দিনাজপুর রাজবাড়ি

Main Admin
জুন ২৯, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবে এখন থেকে প্রতীকী ১০ টাকা প্রবেশমূল্যে রাজবাড়িটি ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম রাজবাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ঘোষণা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ঐতিহাসিক এই স্থাপনাকে আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা আরও সুন্দর পরিবেশে রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্য উপভোগ করতে পারবেন।
ইতিহাস ও পর্যটনের গুরুত্বপূর্ণ নিদর্শন
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দিনাজপুর রাজবাড়ি জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এই স্থাপনাটি সংরক্ষণ এবং এর পর্যটন সম্ভাবনা বিকাশে জেলা প্রশাসন কাজ করছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জেলার ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কালিয়া জিউ মন্দিরে প্রবেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান
এদিকে রাজবাড়ি-সংলগ্ন কালিয়া জিউ মন্দিরে প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের ভাষ্য, আগের নিয়ম অনুযায়ী কালিয়া জিউ মন্দিরে সবার প্রবেশ উন্মুক্ত রয়েছে। সেখানে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য দিতে হয় না।
দিনাজপুর দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত কুমার সিংহ বলেন, কালিয়া জিউ মন্দির পরিদর্শনের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন নেই। সব শ্রেণি-পেশার মানুষ বিনা মূল্যে মন্দিরে প্রবেশ করতে পারবেন।
তিনি দর্শনার্থীদের রাজবাড়ি ও কালিয়া জিউ মন্দির ঘুরে দেখে দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।