পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই মামলায় সিকদার গ্রুপের মালিকদের বিরুদ্ধে চার্জশিট

Md Abu Bakar Siddique
অক্টোবর ৩০, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শতকোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সিকদার গ্রুপের মালিক রিক হক সিকদার ও ন্যাশনাল ব্যাংকের সাবেক দুই এমডিসহ ১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে চার্জশিট দুটি সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

২০২৪ সালের ১ এপ্রিল ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করেন দুদকের পরিচালক বেনজীর আহম্মদ।

তদন্ত শেষে একটি চার্জশিটে ৩২ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ৬ আসামি এবং তদন্তে অপর ৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এজাহারের আসামিরা হলেন- সিকদার রিয়েল এস্টেটের মালিক রিক হক সিকদার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী ও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মাহফুজুর রহমান, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল। তদন্তে আসা আসামিরা হলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার পাল, এ এন এম আহসান হাবিব, সাবেক ভাইস প্রেসিডেন্ট সুবীর চন্দ্র কর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান, সাবেক সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজওয়ানুল হক ও মো. শামসুল আলম।

প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে পৃথক চার্জশিটেও আসামির সংখ্যা ১২ জন। এতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক রন হক সিকদার ও ভাইস প্রেসিডেন্ট এ এন এম আহসান হাবিব আসামি হয়েছেন। অপর ১০ জন দুই মামলায় আসামি রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।