বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ০১

সোহেল রানা, নড়াইল
জানুয়ারি ৯, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

মাদক ব্যবসায়ের সাথে জড়িত আল আমিন মল্লিক(৩৩) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আল আমিন মল্লিক(৩৩) লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের বোরহান মল্লিকের ছেলে। গত ০৭ জানুয়ারি লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া সাকিনস্থ জনৈক সাগর সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তা হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুমন হওলাদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আল আমিন মল্লিক(৩৩) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।