বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নবমীর সকালে কাজলের সাধারণ অভ্যাস, কেউ বলছেন ‘পাশের বাড়ির মেয়ে’

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

তারকাদের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসে তারকারাও যে সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল।

দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা গেছে তাঁকে। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।

ভিডিওতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এমন সহজ-স্বাভাবিক আচরণ নজর কেড়েছে ভক্তদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম হলেও তাঁর বেড়ে ওঠা মুম্বাইয়ে। শাড়িতে হাত মোছার এই দৃশ্যের মধ্যেও বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন নেটিজেনরা।

ছবি: সংবাদ প্রতিদিন

মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের ভিডিও দেখে অনেকে তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।